সুচনা:
ইংরেজি
১৮৭৫ সালের মাঝামাঝি সময়ে
ইরাক থেকে আগত সম্ভ্রান্ত
মুসলিম জনাব হাজ্বী বাবর
আলী প্রথম যশোরে এই
ঐতিহ্যবাহী “সিদ্দিকী পরিবার”এর গোড়া
পত্তন করেন। জনাব
হাজ্বী বাবর আলী যশোরের
চুড়িপট্টির “হাজ্বী আ: করীম
রোড” এ সপরিবারে বসবাস
শুরু করেন ১৮৭৫খৃ: মাঝামাঝি
সময়কাল থেকে। বসবাস
শুরুর প্রারম্ভিক সময়ে সামাজিক ও
অর্থনৈতিক ভাবে সম্পূর্ণ নতুন
একটা পরিবেশে বিবিধ অসুবিধার সম্মুখীন
হলেও আর সব জ্ঞানী
ও বিচক্ষণ ব্যাক্তির মতোই তিনি পরিবেশের
আয়ত্তাধীন না থেকে পরিবেশকেই
নিজের আয়ত্তে আনার পথ
অবলম্বন করলেন এবং ধীরে
ধীরে সফল হতে শুরু
করলেন, এভাবেই আধুনিক যশোরের
ভিত্তি স্থাপনকারী ঐতিহ্যবাহী সিদ্দিকী পরিবার’কে সযত্নে
যশোরের বুকে বপন করলেন
জনাব হাজ্বী বাবর আলী।
সিদ্দিকী
পরিবার(যশোর)প্রতিষ্ঠা:
![]() |
হাজ্বী আ: করিম
সিদ্দিকী
যশোরের “সিদ্দিকী পরিবার” এর প্রতিষ্ঠাতা
|
জনাব
হাজ্বী বাবর আলীর পুত্র,
হাজ্বী আ: করিম সিদ্দিকী
প্রতিষ্ঠা করেন যশোরের “সিদ্দিকী
পরিবার” এর। যশোর
চৌরাস্তা “কোতোয়ালী মসজিদ” এর স্থাপনকারী
জনাব হাজ্বী আ: করিম
সিদ্দিকী হাশিমপুর স্কুল সহ অসংখ্য
স্কুল, মাদ্রাসার জন্য দান করে
গেছেন শত বিঘা জমি।
সামাজিক, রাজনৈতিক, ব্যাবসায়িক অঙ্গনে সুপরিচিত এবং দানশীল
ব্যক্তিত্ব হিসাবে যশোরের মাটি
এবং মানুষের কাছে স্মরনীয় “সিদ্দিকী পরিবার, যশোর” এর ব্যক্তিবর্গ:
জনাব গোলাম সিদ্দিক সিদ্দিকী: বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক
![]() |
গোলাম সিদ্দিক সিদ্দিকী
হাজ্বী আ: করিম সিদ্দিকীর জৌষ্ঠ সন্তান
|
যশোরের
“সিদ্দিকী পরিবার” এর প্রতিষ্ঠাতা হাজ্বী
আ: করিম সিদ্দিকীর জৌষ্ঠ
সন্তান যশোরের বিশিষ্ট ব্যবসায়ী
এবং সমাজ সেবক জনাব
গোলাম সিদ্দিক সিদ্দিকী।
*যশোর
পুরাতন কেন্দ্রীয় বাস টার্মিনাল (জনস্বার্থে
প্রদানকারী)
*যশোর-খুলনা রোড(চয়নিকা
পেট্রল পাম্প হ্ইতে কেশবপুর
বাস স্ট্যান্ড অবধি সম্মুখের সড়ক)
কিয়দংশ দানকারী
*কেশবপুর
বাস স্ট্যান্ড (জনস্বার্থে প্রদানকারী)
*যশোর
মডেল স্কুল
এছাড়াও
যশোর অঞ্চলের আরও
অসংখ্য শিক্ষা এবং
বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন হাজ্বী আ:
করিম সিদ্দিকীর জৌষ্ঠ পুত্র জনাব
গোলাম সিদ্দিক সিদ্দিকী।
জনাব
মোস্তফা সিদ্দিকী: বিশিষ্ট
রাজনীতিবিদ এবং সমাজ সেবক
*দশ
বছর অবধি বিনা প্রতিদ্বন্দ্বিতায়
যশোর পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান।
জনাব কুদ্দুস সিদ্দিকী: বিশিষ্ট শরীর চর্চাবিদ এবং সমাজ সেবক
যশোর
অঞ্চলে ব্যামাগার প্রতিষ্ঠায় অগ্রদূত, যশোরের খালধার রোডে
অবস্থিত “কুদ্দুস ব্যামাগার” এর প্রতিষ্ঠাতা জনাব
কুদ্দুস সিদ্দিকী।
জনাব আলমগির সিদ্দিকী: বিশিষ্ট রাজনীতিবিদ, ভাষাসৈনিক ও ক্রীড়া সংগঠক
![]() |
আলমগির সিদ্দিকী
হাজ্বী আ: করিম
সিদ্দিকীর চতুর্থ সন্তান
|
যশোরের
“সিদ্দিকী পরিবার” এর প্রতিষ্ঠাতা হাজ্বী
আ: করিম সিদ্দিকীর চতুর্থ
সন্তান এদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, ভাষাসৈনিক ও ক্রীড়া সংগঠক
জনাব
আলমগির সিদ্দিকী। জনাব
হাজ্বী আ: করিম সিদ্দিকীর
পুত্রদের মধ্যে সামাজিক এবং
রাজনৈতিক ভাবে সর্বাধিক আলোচিত
ব্যাক্তিত্ব জনাব আলমগীর সিদ্দিকী।মজলুম
জননেতা মৌলানা ভাষানির দ:ক্ষীণ হস্ত হিসাবে
পরিচিত, যশোরের রাজনৈতিক অঙ্গনে
সৎ এবং জন-দরদী
রাজনীতির অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, ভাষা সৈনিক জনাব
আলমগীর সিদ্দিকী তাঁর জিবদ্দশায় এদেশের
সামাজিক, রাজনৈতিক, সাংস্কিৃতিক অঙ্গনের অসংখ্য প্রতিষ্ঠানের সাথে
জড়িত ছিলেন।
*বাংলাদেশ
ন্যাশনাল আওয়ামী পার্টি(ভাসানী)’র সাধারণ সম্পাদক
*যশোর
জেলা ন্যাপের সভাপতি
*যশোর
বাস মালিক সমিতির প্রতিষ্ঠাতা
*যশোর
ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক
*যশোর
সিটি কলেজের সাংস্কৃতিক পরিষদের
অন্যতম প্রতিষ্ঠাতা
*যশোর
জেলা পরিবহন সংস্থার সাধারণ
সম্পাদক
*এভারগ্রীন
ফুটবল দলের প্রতিষ্ঠাতা
*বাংলাদেশ
হকি ফেডারেশন এবং বিভাগীগ ক্রীড়াবোর্ডের
সদস্য
*জে.
ডি. এস এ-এর
যুগ্ম সাধারণ সম্পাদক
*বাংলাদেশ
ক্রীড়া সংস্থার একজন অন্যতম সদস্য
এছাড়াও
মটর শ্রমিক ইউনিয়নসহ আরো
অনেক সংস্থা ও সংগঠনের
সাথে সম্পৃক্ত ছিলেন তিঁনি।
১৯৫২
সালের ভাষা আন্দোলনে যশোরে
তিনি সংগঠকের ভূমিকা পালন করেন।
এ সময় তিনি যশোরের ‘সাংস্কৃতিক
পরিষদ’ গঠন করে ‘ইশারা’
পত্রিকা প্রকাশ করার বিশেষ
কৃতিত্ব অর্জন করেন। ঢাকার
রাজপথ ছাত্রদের রক্তে রঞ্জিত হওয়ার
পর বিল্পবী চেতনার পীঠস্থান যশোরে
যে ব্যাপক বিষ্ফোরণ ঘটে
তাঁর বারুদ জুগিয়েছিলেন যারা
আলমগীর তাদের প্রধান। ১৯৪৮
সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের সূচনা
থেকে ১৯৭১ এর স্বাধীনতা
সংগ্রাম পর্যন্ত বাংলাদেশের যে রক্তঝরা ইতিহাস
এই ইতিহাসের এক অমর সেনানীর
নাম আলমগীর সিদ্দিকী।
চলবে........................



Comments
Post a Comment